× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্দোলনে সহিংসতায় মদদের অভিযোগ

জাপা মহাসচিব চুন্নুসহ ৮২ জনের বিরুদ্ধে মামলা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১০:০২ এএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ১০:৪০ এএম

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ফাইল ফটো

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ফাইল ফটো

কিশোরগঞ্জের করিমগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় মদদ ও অর্থায়নের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নুকে আসামি করে মামলা হয়েছে। মামলায় মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান সমন্বয়ক সানাউল হকসহ আরও ৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাপরিচয় আরও ২৭০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলার কাদিরজঙ্গ ইউনিয়ন বিএনপি সভাপতি মো. ওমর কাইয়ুম বাদী হয়ে মামলাটি করেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৪ আগস্ট করিমগঞ্জ উপজেলা সদর বাজারের মোরগমহালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা। জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু ও  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান সমন্বয়ক এম  সানাউল হকের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ, নির্দেশ ও অর্থনৈতিক সহযোগিতায় আসামিরা আগ্নেয়াস্ত্র, ককটেল, বিস্ফোরক দ্রব্যসহ দা, লাঠি, রড নিয়ে হামলা চালায়। হামলাকারীরা আন্দোলনকারীদের বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এতে  ৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ছাড়া হামলায় অনেকেই গুরুতর আহত হয়। পরে আসামিরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অফিসে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালালে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা