× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘূর্ণিঝড় দানার প্রভাব, গাছের ডাল মাথায় পড়ে প্রাণ গেল বৃদ্ধের

বেতাগী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১৫:৫৫ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১৬:৩৬ পিএম

নিহতের বাড়িতে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

নিহতের বাড়িতে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

বরগুনার বেতাগীতে ঘূর্ণিঝড় দানার প্রভাবে দমকা হওয়ায় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে আশ্রাব আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কিসমত ছোট মোকামিয়া এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত আশ্রাব আলী হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের বতটলা এলাকার কিসমত করুণা গ্রামের মৃত জোনাব আলী হাওলাদারের ছেলে। তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন। তার তিন ছেলে ও দুই মেয়ে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে আশ্রাব আলী পান বরজে কাজ করতে বাড়ি থেকে রওনা হন। পথে হঠাৎ ঝড়ো বাতাসে চাম্বল গাছের ডাল ভেঙে আশ্রাব আলীর ওপরে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পিঞ্জর কুমার বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন। 

আশ্রাব আলীর বড় ছেলে আফজাল হাওলাদার বলেন, ‘সকালে বাবা ঝড়ের ভেতরেই পানের বরজে কাজ করতে বের হয়। পথিমধ্যে ঝড়ের কবলে পড়ে গাছের ডাল ভেঙে পড়ে তার মাথায় আঘাত লাগে। আমি খবর শুনে হাতপাতালে যাই।’ 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গাছ পড়ে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা