× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায়পুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১২:৪৩ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১৩:০৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের চৈতাইল্যা দিঘির পার নামক স্থানে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে লক্ষ্মীপুর থেকে মালবোঝাই একটি দ্রুতগামী ট্রাক রায়পুরের দিকে যাচ্ছিল। তখন চৈতাইল্যা দিঘির পারে রাস্তা পারাপার হতে থাকে শিশুটি। কিন্তু রাস্তা পার হওয়ার আগেই ঘাতক ট্রাকের চাপায় প্রাণ হারায় সে।

রায়পুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুর নাম মুসা। সে সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হায়দর আলী বেপারী বাড়ির আক্তার ও ফাতেমা দম্পতির সন্তান।

স্থানীয়রা জানান, সড়কের সঙ্গে থেঁতলে যায় তার পুরো দেহ। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ট্রাকটি আটক করলেও ততক্ষণে পালিয়ে যান চালক।

উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে মরদেহের অবস্থা খুবই ভয়াবহ দেখে স্থানীয়দের অনুরোধে পরিবারে হস্তান্তর করা হয় এবং ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা