× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১৮:৪৪ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ১৯:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কুষ্টিয়া সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বেলা ৩টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কুষ্টিয়া শহরের হাউজিং বি ব্লক এলাকার শামসুল হকের ছেলে সালাম, তার স্ত্রী খাতুন ও মেয়ে শাবা খাতুন। এ ঘটনায় আহত হয়েছে ছেলে সিয়াম। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে কুষ্টিয়ায় বৃষ্টি শুরু হয়। এতে ঘরের মধ্যে বৃষ্টির পানি জমে যায়। এজন্য বিদ্যুতের মেন সুইচ বন্ধ করতে যান সালাম। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে বাঁচাতে প্রথমে স্ত্রী রুপা এগিয়ে আসেন। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মেয়ে শাবা ও ছেলে সিয়াম যায়। এতে সালাম, রুপা ও সিয়াম মারা যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা