ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১৫:০৫ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ১৫:০৬ পিএম
জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে প্রস্তুতি সভা। প্রবা ফটো
ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবেলায় ভোলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার সাত উপজেলায় ৮৬৯ টি সাইক্লোন শেল্টার, সিপিপি ও রেড ক্রিসেন্টের প্রায় ১৫ হাজার সদস্য, ৯৮ টি মেডিকেল টিম, নগদ ৯ লাখাসহ শুকনো খাবার, শিশু খাবার ও গো খাদ্যের জন্যও প্রস্তুত করা হচ্ছে।
বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা জেলা প্রশাসক মো. আজাদ জাহান এসব তথ্য নিশ্চিত করেন।
এদিকে আজ সকাল সাড়ে ১০ টার দিকে ভোলার বিভিন্ন উপজেলা গুড়ি গুড়ি ও হালকা বৃষ্টিপাত হয়। তবে দুপুর ১২ টার পর থেকে বৃষ্টিপান কমে যায়। তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। অন্যদিকে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদী স্বাভাবিক রয়েছে।