× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে ব্যবসায়ী সমিতির নির্বাচনের দাবিতে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১৩:০৭ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ১৩:০৮ পিএম

লক্ষ্মীপুর চকবাজার মসজিদ মার্কেটের ব্যবসায়ী সমিতির নির্বাচনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা। প্রবা ফটো

লক্ষ্মীপুর চকবাজার মসজিদ মার্কেটের ব্যবসায়ী সমিতির নির্বাচনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা। প্রবা ফটো

লক্ষ্মীপুর চকবাজার মসজিদ মার্কেটের ব্যবসায়ী সমিতির নির্বাচনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের চকবাজার এলাকায় বাজার সড়ক বন্ধ করে এ কর্মসূচি করেন তারা। এ সময় সড়কে দীর্ঘ যানজটের তৈরি হয়।

জানা গেছে, মসজিদ মার্কেটে ১৩০ জন ব্যবসায়ী রয়েছেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার মার্কেটের ব্যবসায়ী সমিতির নির্বাচনের কথা ছিল। কিন্তু এর আগে চকবাজার মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যবসায়ীদের হুমকি দিয়ে নির্বাচন না করার জন্য একটি নোটিশ প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীরা মার্কেট বন্ধ করে রাস্তা নেমে পড়েন। একপর্যায়ে সড়ক অবরোধ করে রাখে তারা। পরে পুলিশ এসে ঘটনাটি সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে যান।

চকবাজার মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা জানায়, তারা ৯৯ বছরের জন্য মার্কেটে দোকান ক্রয় করেছেন। অথচ মসজিদ কমিটি তাদের ওপর জোরপূর্বক প্রভাব খাটাচ্ছে। তারা ব্যবসায়ী সমিতির নির্বাচন করছে, কিন্তু মসজিদ কমিটি তা করতে দিচ্ছে না। বিকালের মধ্যে নির্বাচন দিতে হবে। একই সঙ্গে মসজিদ কমিটি বাতিলের দাবি জানান তারা।

চক বাজার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার পাটোয়ারী বলেন, ‘মার্কেটটি পরিচালনা করে চকবাজার জামে মসজিদ কমিটি। কিন্তু বর্তমানে ব্যবসায়ীরা আলাদা কমিটি করতে চাচ্ছেন। আমরা তাদের বলেছি সবাই মিলে বসে একটি সিদ্ধান্ত নেবো। কিন্তু তারা জোর করে কমিটি করতে চাচ্ছেন। তারা যাতে কমিটি করতে না পারে তাই ওই নোটিশটি দেওয়া হয়েছে।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুন্নাফ বলেন, ‘ব্যবসায়ীদের নির্বাচন নিয়ে বিরোধ চলছে। সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা