× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র খোকন গ্রেপ্তার

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১০:০৬ এএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ১১:১৯ এএম

হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র খোকন গ্রেপ্তার

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. আবদুল কাইয়ুম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার মো. আবদুল কাইয়ুম খোকন হোসেনপুর সদরের আড়াইবাড়িয়ার মৃত কেরামত আলী ব্যাপারীর ছেলে। তিনি হোসেনপুর পৌরসভার দুবার মেয়র নির্বাচিত হন এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় করা মামলার আসামি হিসেবে মো. আবদুল কাইয়ুম খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা