× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ১৪:০৪ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ১৪:০৫ পিএম

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে জেনারেশন নেক্সট লিমিটেড নামক তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। ছবি: সংগৃহীত

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে জেনারেশন নেক্সট লিমিটেড নামক তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। ছবি: সংগৃহীত

বকেয়া বেতন-ভাতার দাবিতে আশুলিয়ার বাইপাইল মোড়ে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জেনারেশন নেক্সট নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে নবীনগর-চন্দ্রা ও আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তি পড়েছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রি-মোড় এলাকায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করে।

এর আগে সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। যা দিনভর চলে।

শ্রমিকদের অবরোধের মুখে কার্যত অচল হয়ে পড়েছে সড়কটি। একই সঙ্গে ওই এলাকা থেকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কটিতেও যান চলাচল বন্ধ রয়েছে। তীব্র যানজট সৃষ্টি হয়েছে সড়কটির উভয় পাশের লেনে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ গত তিনমাস ধরে শ্রমিকদের বেতন ও অন্যান্য ভাতা পরিশোধ করছে না। বেতন না দিয়েই কিছুদিন আগে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। মালিকপক্ষ কয়েক দফায় শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলেও গত ৩ মাসে কোনো বেতন ভাতা দেয়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, সকাল থেকে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শ্রমিকরা। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, জেনারেশন নেক্সট লিমিটেড কারখানার শ্রমিকের বিষয়ে আলোচনা চলছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কারখানা সংশ্লিষ্ট একজন বলেন, কারখানার চেয়ারম্যান তৌহিদুল ইসলাম পলাতক রয়েছে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক রাজীব শেট্টি ভারতীয় নাগরিক। তিনি দেশে ফিরে গেছেন। ফলে বিষয়টি এখনও সমাধান হয়নি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা