× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ১৩:০৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতি দেখতে গিয়ে আক্রমণের শিকার হয়ে তাহেরা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৩ নস্বর ওয়ার্ড মালুমঘাট চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

তাহেরা বেগম ওই এলাকার সুলতান আহমদের স্ত্রী। 

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী বনরেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রাতে পার্শ্ববর্তী রিজার্ভ পাহাড় থেকে একটি বন্যহাতি জনবসতি এলাকায় আসার খবর চাউর হয়। এ সময় পাড়ার অন্য লোকদের মতো তাহেরাও হাতি দেখতে ঘর থেকে বের হয়। রাস্তায় পৌঁছামাত্র বন্যহাতির সামনে পড়ে তাহেরা বেগম। এ সময় হাতি শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে পিষে ফেলে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। 

মেহেরাজ উদ্দিন বলেন, এ ব্যাপারে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছি। বিষয়টি ঊর্ধ্বতন দপ্তরেও অবহিত করেছি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা