× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে সিঁধ কেটে ঘরে ঢুকে প্রধান শিক্ষককে শ্বাসরোধে হত্যা

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১৫:৪৭ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৪ ১৬:২০ পিএম

সবিতা রানী মন্ডল। ছবি : সংগৃহীত

সবিতা রানী মন্ডল। ছবি : সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা রানী মন্ডলকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রবিবার (২০ অক্টোবর) রাতের কোনো একসময় তাকে হত্যা করা হয়েছে।

সবিতা চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওই গ্রামের পরিতোষ মন্ডলের স্ত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাতে সবিতা রানী মন্ডল ঘরে বসে ল্যাপটপে বিদ্যালয়ের কাজ করছিলেন। তার স্বামী পাশের ঘরে ছিলেন। অনেক রাত হয়ে গেলে সবিতার কোনো সাড়া না পেয়ে পরিতোষ মন্ডল তাকে ডাকতে এসে ঘরের ভিতর থেকে দরজা লাগানো দেখতে পায়। পরে অন্যদের ডেকে এনে দরজা ভেঙে দেখতে পান সবিতার হাত-পা বাঁধা এবং মুখে কাপড় গোঁজা অবস্থায় পড়ে রয়েছে। পরে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঘরের পেছন দিকে সিঁধ কাটা দেখতে পায়। তবে ধারণা করা যাচ্ছে সিঁধ দিয়ে ঘরে ঢুকে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরেরা চুরি করার জন্য সিঁধ কেটে ঘরে ঢুকে তাকে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা