× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজার সৈকতে জেটস্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার অফিস

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১৪:০৬ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৪ ১৪:৪৭ পিএম

কক্সবাজার সৈকতে জেটস্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সৈকতে জেটস্কি থেকে পানিতে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এমন ঘটনা ঘটে।

সি সেইভ লাইফ গার্ডের কর্মী সাইফুল্লাহ সিফাত বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত পর্যটকের নামপরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সাইফুল্লাহ সিফাত বলেন, ভ্রমণে আসা এ পর্যটক সৈকতে জেটস্কিযোগে ঘুরতে নামেন। এক পর্যায়ে জেটস্কি থেকে পানিতে পড়ে যান। এ সময় জেটস্কির চালক নানাভাবে পর্যটককে উদ্ধারের চেষ্টা করলে ঢেউয়ের কারণে ব্যর্থ হন। পরে বিষয়টি লাইফ গার্ড কর্মীরা দেখলে দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। ওখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার ম্যাজিষ্ট্রেট মো. তানভির হোসেন বলেন, জেটস্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু হয়েছে। নামপরিচয় জানা যায়নি। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। ঘটনার পর থেকে জেটস্কিচালক পলাতক। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা