পাবনা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪ ১৯:২৯ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪ ১৯:৩৫ পিএম
পাবনায় স্মরণসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। প্রবা ফটো
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারকে বিএনপিসহ সব দল সমর্থন জানায়। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা নিন।’
রবিবার (২০ অক্টোবর) বিকালে পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম মির্জা আদুল আউয়ালের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘শেখ হাসিনা নাকি পদত্যাগ করেন নাই, তিনি ভারতে অবস্থান করছেন। তার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ভারত বাংলাদেশ স্বামী-স্ত্রীর সম্পর্ক, তবে কি আপনি স্বামীর ঘরে বেড়াতে গেছেন। স্বামীকে তালাক দিয়ে আসতে পারছেন না? আয়নাঘর কোনো প্রতিষ্ঠানের ছিল না, দেশের প্রতিটা জেলখানাই ছিল আয়নাঘর।’
পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ ছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগাসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।