× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে বাড়ির আঙিনায় ব্যাগভর্তি গোলাবারুদ উদ্ধার

কক্সবাজার অফিস

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪ ১৭:২২ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৪ ১৮:১১ পিএম

টেকনাফে বাড়ির আঙিনায় ব্যাগভর্তি গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে একটি বসতঘরে অভিযান চালিয়ে দুটি গ্রেনেড, একটি রকেট বোম্ব, ২৪০টি রাইফেলের গুলি ও একটি কম্পাস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ায় এ অভিযান চালানো হয়।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মো. শফিউল আলম (৫৫) টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার মৃত সুলতান আহমেদের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ‘ভোরে টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ায় এক ব্যক্তির বসতঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা অস্ত্রের একটি চালান মজুদের খবর পায় বিজিবি। পরে সেখানে একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক বাড়িটি ঘেরাও করলে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে বিজিবির সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্য মতে, বসতঘর ও ভিটে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বাড়ির আঙিনায় বালির বস্তার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় দুটি গ্রেনেড, একটি বোম্ব, ২৪০টি রাইফেলের গুলি ও একটি কম্পাস।’

বিজিবির এ কর্মকর্তা বলেন, ‘আটক ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছে, সীমান্তের অবৈধ পথে মিয়ানমার থেকে এসব অস্ত্র ও গুলিসহ অন্য উপকরণ পাচার করে আনা হয়। পরে এগুলো দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশে বাড়িতে মজুদ করা হয়েছিল।’

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা