× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় হত্যা মামলায় নারী শিশু ট্রাইব্যুনালের পিপি কারাগারে

বগুড়া অফিস

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪ ১৫:১১ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৪ ১৬:০২ পিএম

পিপি আশিকুর রহমান সুজন। ছবি : সংগৃহীত

পিপি আশিকুর রহমান সুজন। ছবি : সংগৃহীত

বগুড়ায় শ্রমিক দল নেতা জিল্লুর রহমান হত্যা মামলায় বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সরকারি কৌঁসুলি (পিপি) আশিকুর রহমান সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রবিবার (২০ অক্টোবর) বেলা ১২টায় বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন। 

আশিকুর রহমান সুজন পিপির পাশাপাশি আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক ছিলেন।  

কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গাবতলী পৌর শ্রমিক দলের সহসভাপতি জিল্লুর রহমান আন্দোলনে অংশ নিয়ে বগুড়া শহরের ঝাউতলা এলাকায় নিহত হন। ৫ আগস্ট সরকার পতনের পর নিহতের স্ত্রী খাদিজা খাতুন গত ২৪ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৭ জনের নামে বগুড়া সদর থানায় মামলা করেন। সেই মামলায় আশিকুর রহমান সুজন ৫২ নম্বর আসামি ছিলেন।

তিনি আরও বলেন, আশিকুর রহমান সুজন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশে রবিবার তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা