× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোর

পানি প্রবাহে সড়কের একাংশে ধস

বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪ ১৩:২৬ পিএম

পানি প্রবাহে সড়কের একাংশে ধস। প্রবা ফটো

পানি প্রবাহে সড়কের একাংশে ধস। প্রবা ফটো

নাটোরের নাটোর-বাগাতিপাড়া সড়কের যোগীপাড়া এলাকার একটি কালভার্টসংলগ্ন সড়কে বড় আকারের ফাটল দেখা দিয়েছে। এতে যেকোনো সময় সড়ক ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। 

গতকাল সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উপজেলা সদর থেকে প্রায় আড়াই কিলোমিটার দক্ষিণে বাগাতিপাড়া ইউনিয়ন ও বাগাতিপাড়া পৌরসভার সীমান্তবর্তী এলাকার প্রধান সড়কে একটি ফাটল সৃষ্টি হয়েছে। কালভার্টের নিচ দিয়ে খালের পানি প্রবাহের কারণেই এই ফাটল সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। কালভার্টের সামনের দুটি উইং ওয়ালের ভেতর একটি খালের মধ্যে পড়ে আছে। অন্যটি কালভার্ট থেকে ছুটে ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে। সড়কটি মূল সড়ক থেকে কিছুটা দেবে গেছে। ফলে সব ধরনের যানবাহন চলাচলে বড় বাধা সৃষ্টি হচ্ছে। 

যোগীপাড়া গ্রামের সাইদুল ইসলাম বলেন, সেচ সম্প্রসারণ প্রকল্পের আওতায় পানির ব্যবহার নিশ্চিত করতে ২০২২ সালে ১.৮ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি পুনঃখনন করা হয়। কালভার্টটি খাল খননের অনেক আগেই নির্মিত হয়েছিল। এ কারণে খালের গভীরতার চেয়ে কালভার্টের উচ্চতা মাটি থেকে অনেকটা ওপরে। আবার কালভার্টের সম্মুখভাগে পানি বের হওয়ার জায়গায় পশ্চিম পাশের উইং ওয়াল পড়ায় পানির গতিপথে বাধা সৃষ্টি হয়। এ কারণে কালভার্টের নিচ দিয়ে পানি প্রবাহিত হওয়ায় মাটি সরে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে। 

নিরাপদ সড়ক চাই (নিসচা) বাগাতিপাড়া শাখার সভাপতি প্রভাষক আরিফুল ইসলাম তপু বলেন, জেলা শহরের সঙ্গে সংযোগের প্রধান সড়ক এটি। এখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ যানবাহনে করে যাতায়াত করে। তা ছাড়া, এখান দিয়ে প্রতিদিন মালবাহী ভারী ট্রাকসহ ঢাকাগামী একাধিক বাসও চলাচল করে। কালভার্টটি এবং এর আশপাশের সড়ক দ্রুত সংস্কার না করলে বিরাট বিপদের সম্ভাবনা রয়েছে। 

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান বলেন, এলজিইডির একটি টিম ক্ষতি হওয়া স্থান পরিদর্শন করেছে। জনস্বার্থ বিবেচনায় অতি দ্রুত সড়কটি মেরামত করা হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা