নাটোর প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪ ১২:২৫ পিএম
সুমন আহমেদ। প্রবা ফটো
নাটোরে শহরে স্ত্রীসহ রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রাকচাপায় সুমন আহমেদ নামে এক ব্যাংক কর্মকর্তার নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী ফারিয়াতুর রিসা গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের মাদরাসা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
সুমন আহমেদ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের পরিচালক (স্পোর্টস) ও নাটোরের সাবেক জেলা প্রশাসক শামীম আহমেদের ছোট ভাই। তিনি ব্রাক ব্যাংক নাটোর শাখার ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, শনিবার রাত ৯টার দিকে স্ত্রীসহ মাদরাসা মোড় এলাকায় রাস্তার পাশ দিয়ে সস্ত্রীক হেঁটে যাচ্ছিলেন সুমন আহমেদ। এ সময় বগুড়া রোডের দিক থেকে একটি দ্রুতগতির বালুবাহী ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন আহমেদ নিহত হন।
ওসি জানান, সুমন আহমেদের স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে।