× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘন কুয়াশা

২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪ ০৯:৩৪ এএম

২ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ছবি : সংগৃহীত

২ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সকাল ৬টা থেকে ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর রাত সাড়ে ৪টার পর থেকে পাটুরিয়া-দৌলোদিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৬টার পরে কুয়াশা ঘন হলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনায় এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে আটকা পড়ে ছোট বড় তিনটি ফেরি। দুই ঘণ্টা পর সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এতে উভয় ঘাটে আটকা পড়া  যানবাহনের চালক, শ্রমিক ও যাত্রীদের মনে স্বস্তি ফিরে আসে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ডিজিএম মো. শাহ নেওয়াজ বলেন, ‘ঘন কুয়াশা অল্প সময় থাকাতে আমরা সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু করেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা