× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগুনে পুড়ল ৩০ বসতঘর

পটিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ২১:৫৪ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪ ২২:০০ পিএম

আগুনে পুড়ল ৩০ বসতঘর

চট্টগ্রামের পটিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে পটিয়া পৌরসভার কাগজীপাড়া আল্লাই মডেল মসজিদের পাশে মাস্টার কলোনিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক ট্রান্সফরমারের শর্টসার্কিটে স্থানীয় ফোম ফ্যাক্টরি থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। এ দুর্ঘটনায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্তরা।

স্থানীয় শাহাদাত হোসেন অভি জানান, রাত ১টার দিকে কলোনির পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে শর্টসার্কিটে আগুনের শিখার সৃষ্টি হয়। এ আগুনের শিখা পার্শ্ববর্তী তালুকদার ফোম ফ্যাক্টরির চালায় পড়ে আগুন লেগে যায়। আগুন কলোনিতে দ্রুত ছড়িয়ে পড়ে ৩০টি ঘর পুড়ে যায়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার সাইদুল ইসলাম জানান, আগুন লাগার পর স্থানীয়রা জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এ ফোন দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলেও ফোম কারখানায় কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা