× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহে ফ্যাসিস্ট চিত্র প্রদর্শনী

ময়মনসিংহ (শহর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ২১:৫৩ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪ ২২:০০ পিএম

 ময়মনসিংহে ফ্যাসিস্ট চিত্র প্রদর্শনী

ময়মনসিংহে সচেতন নাগরিক সমাজের ব্যানারে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। 

প্রদর্শনীতে গত স্বৈরশাসন আমলের নানা চিত্র, শেখ হাসিনার ব্যাঙ্গাত্মক ছবি এবং জাতীয় ও স্থানীয় নেতাদের নামে নানা ব্যাঙ্গচিত্র প্রদর্শন করা হয়। ঘণ্টাব্যাপী এ প্রদর্শনীতে সচেতন নাগরিক সমাজের সদস্য ছাড়াও শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছর লুটপাট, টাকা পাচার, মানুষ গুমসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। তাদের গডফাদার হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। তাদের দোসরদেরও ছাড় দেওয়া হবে না। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা