× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৭ কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ২১:৩৫ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪ ২১:৪৩ পিএম

৩৭ কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় সাড়ে ৩৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার নিংগইন এলাকা থেকে এসব গাঁজা ও নগদ টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেনÑ সিরাজগঞ্জের শাহজাদপুর থানার শ্রীফলতলা গ্রামের সুরমান আলীর ছেলে ফারুক মিয়া (৩০), একই গ্রামের সুজন মিয়ার ছেলে আকাশ আলী (২২) ও লালমনিরহাট সদর থানার ফুলগাছ গ্রামের মৃত হাসেম আলীর ছেলে রানা মিয়া (২৫)।

র‌্যাব নাটোর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় চেকপোস্ট পরিচালনা করে র‌্যাবের একটি দল। একপর্যায়ে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ভেতর থেকে সাড়ে ৩৭ কেজি গাঁজা, ৫২ হাজার ১৭০ টাকা জব্দ করা হয়। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের সিংড়া থানায় সোপর্দ করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা