× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে ঐতিহ্যবাহী কবিগানের আসর ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

শ্রীপুর (মাগুর) প্রতিনিধি

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১৯:০৬ পিএম

ঐতিহ্যবাহী কবিগানের আসর ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

ঐতিহ্যবাহী কবিগানের আসর ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের বটিয়াখালী গ্রামে অনুষ্ঠিত হলো শত বছরের ঐতিহ্যবাহী কবিগানের আসর ও গ্রামীণ মেলা। মঞ্চে দুই কবিয়ালের বিষয়ভিত্তিক বাক যুদ্ধ ও তর্ক-বিতর্ক মুগ্ধ করেছে উপস্থিত দর্শকদের।

শনিবার (১৯ অক্টোবর) উপজেলার বটিয়াখালী গ্রামে এ মেলা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গৌতম ঠাকুর, বিএনপি নেতা শরাফত হোসেন শুকুর প্রমুখ।

মেলার আয়োজক সুকান্ত কুমার বিশ্বাস বলেন, ‘আমাদের এই অঞ্চলে শত বছরের ঐতিহ্য হলো এ কবিগানের আসর। মূলত আমার নিজ উদ্যোগে লক্ষ্মী পূজার পরের দিন কবিগানের আসর ও মেলার আয়োজন করে থাকি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা