× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী সিন্ডিকেট ভেঙে দিতে হবে : সাইফুল হক

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১৮:০২ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪ ১৮:০৩ পিএম

আওয়ামী সিন্ডিকেট ভেঙে দিতে হবে : সাইফুল হক

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক বলেছেন, ‘সংস্কার করবেন ভালো কথা, আমরা আপনাদের সমর্থন দিয়েছি। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আওয়ামী সিন্ডিকেট এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে। সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। কেন তা এখনও ভাঙতে পারছেন না। যদি তা ভাঙতে না পারেন,  দ্রব্যমূল্যের ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে না পারেন। তাহলে সরকারের সফলতা ব্যর্থ হবে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির লক্ষ্মীপুর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির হলরুমে এ আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, ক্ষুধার্তদের খাবার না দিয়ে সংস্কার করলে সে সংস্কার তারা হজম করতে পারবে না। ক্ষুধার্তদের ক্ষুধা নিবারণ করতে তাদের জন্য খাবার জোগান দিতে হবে। মানুষের পেটে ভাত না জুটিয়ে, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ না করে, শুধু সংস্কারের কথা বললে মানুষের পেট ভরবে না। সুতরাং ক্ষুধার্ত মানুষের কাছে খাবার পৌঁছাতে হবে। তাদের তিন বেলা খাবার নিশ্চিত করতে হবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য ও শ্রমজীবী নারী পরিষদের সভাপতি বহ্নিশিখা জামালী, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, বিপ্লবী ছাত্র সংহতির আহ্বায়ক ফাইজুর রহমান মুনির ও লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাসিব প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা