× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে সাপের ছোবলে প্রাণ গেল কৃষকের

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১৭:৫৬ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪ ১৭:৫৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়ায় বিষধর সাপের ছোবলে কুটি মিয়া মোল্যা (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার লাহুড়িয়া গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক কুটি মিয়া মোল্যা লাহুড়িয়া ইউনিয়নের পশ্চিমপাড়ার মৃত তেজন মোল্যার ছেলে। 

এলাকা সূত্রে জানা গেছে, শুক্রবার কুটি মিয়া মোল্যা পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে ঘুমের মধ্যে তাকে বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরে তিনি ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের সাপের ছোবলের বিষয়টি জানান। এরপর শনিবার ভোরে গুরুতর অসুস্থ অবস্থায় কুটি মিয়ার স্বজনরা তাকে মাগুরার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা