× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১৭:০৬ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪ ১৭:২৯ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। প্রবা ফটো

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। প্রবা ফটো

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) বাধার কারণে শেষ পর্যন্ত বেড়া নির্মাণ করতে পারেনি বিএসএফ। 

শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার ১৫০ গজের মধ্যে ঘেরাও করা যাবে না। তবে সীমান্তের সোনাতলা এলাকার মেইন পিলার ২৮০ নম্বরের সাব পিলার ৩ ও ৪ নম্বর পর্যন্ত অংশে আনুমানিক ১৫ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফের সদস্যরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজিবি গিয়ে বাধা দেয়। এরপর কাজ বন্ধ রাখেন বিএসএফের সদস্যরা।

স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান বলেন, ঘটনাটি জানার পর বিজিবিকে জানানো হলে তারা বাধা দেয়। পরে বিএসএফ কাজ বন্ধ করে সেখান থেকে চলে যায়।

জানতে চাইলে ২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিষয়টি নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয়েছে। তারা (বিএসএফ) কাজ বন্ধ করেছে। পরবর্তীতে এ ধরনের কাজ করবে না বলে আশ্বস্ত করেছেন।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর উচনা ঘোনাপাড়া সীমান্ত এবং ২১ সেপ্টেম্বর সোনাতলা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। সেসময় সোনাতলা সীমান্তের কিছু অংশ বেড়া দিয়ে দেয়। দুই দফায় বাধা দেয় বিজিবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা