পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১৬:২৬ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪ ১৬:২৮ পিএম
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন শহীদ ওয়াসিমের পরিবারের সঙ্গে । প্রবা ফটো
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘ওয়াসিমের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই। অন্তবর্তী সরকারের পক্ষ থেকে আমরা সহমর্মিতা জানাচ্ছি। ইতিহাসের তার নাম স্বর্ণঅক্ষরে লেখা থাকবে এবং চিরকাল তার প্রতি কৃতজ্ঞ থাকবে। আমাদের গভর্মেন্ট জুলাই বিপ্লব নামে একটা ফাউন্ডেশন করেছে ওইখান থেকে আহত এবং যারা নিহত হয়েছেন, তাদের পরিবারকে সহযোগিতা করে যাবেন এবং আমাদের গভর্মেন্ট চলে যাওয়ার পরও এই ফাউন্ডেশন থাকবে।’
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে পেকুয়া উপজেলা সদর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড মেহেরনামা বাজার পাড়া গ্রামে ওয়াসিম আকরামের বাড়িতে পরিবারের সঙ্গে সাক্ষাতকালে এসব কথা বলেন তিনি। এ সময় ধর্ম মন্ত্রণালয়ের সচিব, অ্যাডিশনাল সচিব, জয়েন্ট সেক্রেটারি, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ওই সময় আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষে নগদ দুই লক্ষ টাকা অনুদান প্রদান করার পাশাপাশি সরকারের পক্ষ থেকে ত্রিশ লক্ষ টাকা প্রদান করা হবে বলে শহীদ ওয়াসিমের পিতাকে আশ্বস্ত করেন।
পরিবারের সঙ্গে কুশলাদি বিনিময় ও ওয়াসিমের কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।