× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় গামছা দিয়ে হাত-পা, মুখ বাঁধা নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১৩:২৪ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪ ১৩:২৫ পিএম

মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো

মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো

কুমিল্লার চৌদ্দগ্রামে এক নিরাপত্তা প্রহরীর হাত-পা মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে রবি অজিয়াটা টাওয়ার নামের একটি ভবনের বাইরে থেকে নিরাপত্তা প্রহরী মরদেহ উদ্ধার করা হয়। 

শনিবার (১৯ অক্টোবর) ভোর রাতে চৌদ্দগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মধ্যম ফাল্গুনকরা রবি টাওয়ারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান।

নিহত ব্যক্তির নাম আবুল হাশেম। তিনি ফাল্গুনকরা গ্রামের বাসিন্দা। 

ওসি মো. আকতারুজ্জামান বলেন, নিহতের মুখ, হাত, পা গামছা দিয়ে বাঁধা, নাক  থেতলানো, পুরো মাথা গামছা দিয়ে বাঁধা অবস্থায় রবি টাওয়ার কোম্পানির ব্যাটারির স্তুপ মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে চুরি করার উদ্দেশে চোরচক্রের হামলায় এই ঘটনা ঘটেছে।

অ্যান্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আনোয়ার হোসেন বলেন, ‘নিহত আবুল হাশেম ছাড়াও হাফেজ সফিউল্লা সিকিউরিটি গার্ড হিসেবে ফাল্গুনকরা রবি টাওয়ারে দায়িত্ব পালন করেন। অপর সুপারভাইজার সফিউল্লাহ ঘটনার দিন ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন।’ 

স্থানীয়রা জানায়, ‘নিহত আবুল হাশেম রবি টাওয়ারে গত ২০ বছর থেকে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। দীর্ঘ সময় এখানে থাকার সুবাদে পৌরসভার ফাল্গুনকরা এলাকায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা