× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আরিফ গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১০:৪৫ এএম

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলাম গ্রেপ্তার। প্রবা ফটো

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলাম গ্রেপ্তার। প্রবা ফটো

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মুন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুপুরে তাকে সদর উপজেলার ভবানীগঞ্জ মিয়ার বেড়ি জোনাল অফিস এলাকা থেকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরে সদর থানায় সোপর্দ করা হয়। তিনি ওই জোনাল অফিসের দায়িত্বে ছিলেন।  

এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ডিজিএম আরিফুল ইসলামকে বহিষ্কার করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। 

বৃহস্পতিবার আরশাদ হোসেন নামে এক ব্যক্তি বাদি হয়ে ঢাকার খিলক্ষেত থানায় আরিফুল ইসলামসহ চারজনের নাম উল্লেখ করে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ ও তৎসম আইনে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলার বাদী আরশাদ কুষ্টিয়া জেলা সদরের জুগিয়া গ্রামের বাসিন্দা।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মুন্নাফ বলেন, গ্রেপ্তার আরিফুল ইসলামকে খিলক্ষেত থানার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। 

অভিন্ন সার্ভিস কোড এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত কয়েক মাস থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে আসছে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত ‘ব্ল্যাক আউট’ ঘোষণা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এতে ভোগান্তিতে পড়ে গ্রাহকরা। পরে সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। আরিফুল ইসলাম লক্ষ্মীপুরে আন্দোলনের নেতৃত্বে ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান খানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা