× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসিফ নজরুলের বক্তব্য সরকারের বক্তব্য নয় : ধর্ম উপদেষ্টা

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪ ২১:২৮ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪ ২১:৫৭ পিএম

আসিফ নজরুলের বক্তব্য সরকারের বক্তব্য নয় : ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার -উজ-জামানের বক্তব্য সরকারের বক্তব্য নয় বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (১৮ অক্টোবর) কক্সবাজার সফরের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় গত বৃহস্পতিবার রাতে একটি টেলিভিশন চ্যানেলের এক টকশোতে ২০২৫ সালে নির্বাচন হবে বলে আইন উপদেষ্টার করা মন্তব্য নাকচ দেন ধর্ম উপদেষ্টা। একই সঙ্গে নির্বাচন নিয়ে সেনাপ্রধানের মন্তব্যও সরকারের সিদ্ধান্ত নয় বলে জানান তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘একটি সরকারের পতন হয়েছে। সেই সরকারের অবশিষ্ট সময় পূরণের জন্যই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তার চেয়ে বড় কথা রাষ্ট্র সংস্কার প্রসঙ্গ। সংস্কার না করে নির্বাচন দিলে রাষ্ট্র নড়বড়েই থেকে যাবে। তাই সরকার সংস্কারে গভীরভাবে কাজ করছে।’

উপদেষ্টাদের ক্ষমতাপ্রীতির অভিযোগ তুলে বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্য প্রসঙ্গে সরকারের এই উপদেষ্টা বলেন, ‘অনেক নেতা প্রকাশ্যে বলছেন, উপদেষ্টাদের মধ্যে ক্ষমতার লোভ ঢুকে গেছে। তারা ক্ষমতা ছাড়তে চাইবেন না। এটা তাদের ভুল ধারণা। আমাদের কোনো ধরনের ক্ষমতাপ্রীতি বা লোভ নেই। আমরা এসেছি অস্থায়ীভাবে; দেশ সংস্কারের জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের কাজ শেষ হলে কাউকে বলতে হবে না। নির্বাচন দিয়ে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা চলে যাব।’ 

দুই দিনের সফরে বর্তমানে কক্সবাজারে রয়েছেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন। আজ শনিবার চকরিয়া-পেকুয়ায় একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা