× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরোয়া পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪ ২১:২৪ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪ ২১:৩৬ পিএম

ঘরোয়া পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন

খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির ধর্মপুর আর্য্য বন বিহারে ঘরোয়া আয়োজনে বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্ট উপাচার দান ও হাজার প্রদীপ দানসহ নানাবিধ দানের মহতি পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধম্বালম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব।

শুক্রবার (১৮ অক্টোবর) জেলা সদরের পেরাছড়াস্থ ধর্মপুর আর্য্য বন বিহারে সকাল থেকে দিনব্যাপী এ পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিবছর তিন মাস বর্ষাবাস পালন করার পরে এই ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। 

এ সময় ধর্মপুর আর্য্য বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ভদ্দজী মহাস্থবিরের সভাপত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। অনুষ্ঠানে উপাসক-উপাসিকাদের উদ্দেশে ধর্মদেশনা করেন শ্রীমৎ মৈত্রীপাল স্থবির, শ্রীমৎ দীপানন্দ স্থবির, শ্রীমৎ সমাধি নন্দ স্থবির, শ্রীমৎ প্রজ্ঞাজয় স্থবির, শ্রীমৎ বোধিনন্দ ভিক্ষুসহ অনেকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা এনএসআইয়ের যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী, সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল বাতেন মৃধা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা