× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাভারে সেফটি ট্যাংকে নেমে প্রাণ গেল দুই নির্মাণ শ্রমিকের

সাভার প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪ ১৭:১৮ পিএম

সাভারের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে প্রাণ হারানো শ্রমিকদের উদ্ধার করছে ফায়ার সার্ভিস। প্রবা ফটো

সাভারের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে প্রাণ হারানো শ্রমিকদের উদ্ধার করছে ফায়ার সার্ভিস। প্রবা ফটো

সাভারে একটি নির্মাণাধীন সেফটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা এলাকার প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেফটিক ট্যাংকে কাজে নামলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রংপুর জেলার কোতোয়ালি থানার শিরামপুর গ্রামের আবদুর সামাদের ছেলে আনিসুল ও ভোলার দৌলতখানপুর থানা চরপাতা ইউনিয়ন আবুল কাশেমের ছেলে সাইফুল। তারা সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় ভাড়া বাসায় থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। 

স্থানীয়রা জানান, সকালে প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেফটিক ট্যাংকের ভেতরে কাজ করতে যায় আনিসুল। দীর্ঘ সময় পার হলেও কোনো সাড়াশব্দ না পেয়ে সাইফুলও ট্যাংকের ভেতর নামে। এরপর দুজনেরই কোনো সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংকের ভেতর থেকে অচেতন অবস্থায় দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করেন। পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ট্যানারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পরিতোষ বলেন, সেপটিক ট্যাংক থেকে দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সেপটিক ট্যাংকে নেমে নিহত দুই জনের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা