× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাস জমিতে কার্যালয় নির্মাণের অভিযোগ

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ২০:২৯ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ২০:৪৭ পিএম

খাস জমিতে কার্যালয় নির্মাণের অভিযোগ

নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে খাস জমি দখল করে বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। তবে দখলদাররা বিএনপির কেউ নয় বলে দাবি করেছেন দলটির জেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা। এ ব্যাপারে স্থানীয় সড়ক বিভাগ, সেনা ক্যাম্প, এসিল্যান্ডসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দেওয়া লিখিত অভিযোগ অনুযায়ী, বিএনপির জেলা নেতারা না জানলেও স্থানীয় বিএনপি নামধারী মোকছেদুল ইসলাম, আব্দুল আজিজ, শফিকুল ইসলামসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দোগাছি মৌজায় খাস জমি দখল করেন। এরপর সেখানে বিএনপির কার্যালয় নির্মাণ শুরু করেন। এজন্য অভিযুক্তরা সেখানে থাকা একটি বড় সরকারি গাছ কেটে ফেলেন। এমনকি ঘর নির্মাণের সময় পাশের বাসিন্দাদের যাতায়াতের জন্য কোনো রাস্তাও রাখা হয়নি। 

এ ব্যাপারে অভিযুক্ত মোকছেদুল ইসলাম বলেন, আমি যেখানে ঘর করছি তার পেছনে ওই শিক্ষকের কোনো জমি নেই। এ কারণে রাস্তার জায়গা রাখা হয়নি। খাস জমি প্রসঙ্গে তিনি বলেন, খাস নয়, জমিটি আমাদের কেনা সম্পত্তি। 

তবে বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক হোসেন বলেন, অভিযুক্তরা বিএনপির কেউ নয়। তাদের এ ধরনের কাজের দায়ভার বিএনপি নেবে না। বিষয়টি স্থানীয় ভূমি অফিসকে জানানো হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবীব বলেন, এ বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। জমিটি খাস খতিয়ানভুক্ত। ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা