× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোরেলগঞ্জের রামচন্দ্রপুর

আত্মগোপনে চেয়ারম্যান কার্যালয়ে ঝুলছে তালা

মোরেলগঞ্জে (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ১৮:৫৮ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ১৯:৩১ পিএম

আত্মগোপনে চেয়ারম্যান কার্যালয়ে ঝুলছে তালা

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে বাগেরহাটের মোরেলগঞ্জের রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলীম হাওলাদার। পরিষদে না আসায় দুই মাস ধরে তার কার্যালয়ে ঝুলছে তালা। এতে স্থানীয় সরকারের নানামুখী সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রত্যন্ত এলাকার জনসাধারণ। তাদের দাবি, আপদকালীন সমস্যা সমাধানে প্রশাসনিক কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে পরিষদের কার্যক্রমকে গতিশীল করার। 

ইউনিয়নের একাধিক বাসিন্দা জানায়, সরকার পরিবর্তনের পর থেকেই চেয়ারম্যান আলীম হাওলাদার পরিষদে আসছেন না। ফলে ওয়ারেশ কায়েম সনদ, নাগরিক সনদ, প্রত্যয়ন, ট্রেড লাইসেন্স নিতে পারছে না। জন্ম-মৃত্যু নিবন্ধনে নতুন ও সংশোধনীর ৭০টি আবেদন রয়েছে ঝুলে। এ ছাড়া ২০২ জন সুবিধাভোগী তিন মাস ধরে ৩০ কেজি করে চাল পাচ্ছেন না। এ ছাড়া টিসিবির খাদ্য বিক্রি, জেলেদের চাল বিতরণও বন্ধ রয়েছে। ইউনিয়নের বাসিন্দারা নানাবিধ সমস্যায় রয়েছে। 

ইউপি সচিব দেবাশীষ মজুমদার বলেন, ‘৫ আগস্টের পর থেকে চেয়ারম্যান আলীম হাওলাদার পরিষদে অফিস করছেন না। নাগরিক সনদ, ওয়ারেশ কায়েম প্রত্যয়ন, ট্রেড লাইসেন্স বন্ধ রয়েছে। শুধু জন্ম-মৃত্যু নিবন্ধনে আবেদনের ক্ষেত্রে অনলাইনে কাজ করা হচ্ছে। স্বাক্ষরের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সমস্যার বিষয়ে ইউএনও মহোদয়কে অবহিত করা হয়েছে।’

এসব বিষয়ে জানতে আলীম হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবুল ও আতাউর রহমান বলেন, বর্তমান চেয়ারম্যান দায়িত্বে থাকাকালীন এলাকার উন্নয়নে দৃশ্যমান কিছু দেখাতে পারেনি। গ্রুপিং করে ব্যক্তিগত বলয় সৃষ্টি করেছে। এর প্রভাব পড়েছে পরিষদের কাজের ওপরে। সমস্যা সমাধানের লক্ষ্যে একজন প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের দাবি জানান তারা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম বলেন, ‘দুটি ইউপিতে সহকারী কমিশনারকে (ভূমি) প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৪টি ইউপির চেয়াম্যানদের অপসারণের জন্য সুপারিশকৃত চিঠি জেলা প্রশাসক মহোদয়ের নিকট পাঠানো হয়েছে। রামচন্দ্রপুর ইউনিয়নের সাময়িক সমস্যার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা