× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় জুয়ার আসর থেকে গ্রেপ্তার ১০

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ১৮:৪৯ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ১৯:০০ পিএম

গ্রেপ্তার ১০ জুয়াড়ি। প্রবা ফটো

গ্রেপ্তার ১০ জুয়াড়ি। প্রবা ফটো

ঢাকার আশুলিয়ায় একটি রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার আসামিদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। 

এর আগে, বুধবার রাতে আশুলিয়ার বলিভদ্র এলাকার সমশের প্লাজা সংলগ্ন নুরুল আমিন মণ্ডলের মালিকানাধীন রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ এবং উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিমের নেতৃত্বে আশুলিয়া থানা পুলিশের একটি দল। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তাররা হলেন, মামুনুর রশিদ, আসলাম শেখ, দবির উদ্দিন ফকির, ছাইদুল ইসলাম, সুমন মোল্লা, অন্তর শেখ, সুরমান মণ্ডল, কায়েস, আব্দুল আলীম ও আফসারুল ইসলাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই রিকশার গ্যারেজে অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে তারা জুয়া খেলার কথা স্বীকার করেছে।

ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা