পাবনা সংবাদদাতা
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২ ১৭:১৮ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২২ ১৭:৪২ পিএম
প্রবা অলংকরণ।
পাবনার আটঘরিয়া উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে টেবুনিয়ায়-চাটমোহর সড়কের বাঐখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বালিয়া সিসা বাজারপাড়া গ্রামের মো. আজির উদ্দিনের ছেলে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের বরাতে তিনি জানান, মাছ কেনার জন্য মোটরসাইকেলে চড়ে কুষ্টিয়া থেকে চাটমোহর যাচ্ছিলেন সোহেল রানা। এ সময় চাটমোহর থেকে ছেড়ে আসা একটি পিকাপভ্যান বাঐখোলা এলাকায় সোহেল রানার মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো দাবি না থাকায় পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।’