× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুলাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ১২:৫৭ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ১৩:২১ পিএম

কুলাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ। প্রবা ফটো

কুলাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ। প্রবা ফটো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোরে কাদিপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কুলাউড়া থানায় তায়েফকে অভিযুক্ত করে তিনটি মামলা হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের কুলাউড়া উপজেলার সমন্বয়ক আতিকুর রহমান তারেক বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে তায়েফ সন্ত্রাসী বাহিনী নিয়ে দা, চাপাতি ও দেশি অস্ত্র দিয়ে হামলা চালান। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ছাড়া ৩ আগস্ট তায়েফ তার বাহিনী নিয়ে কুলাউড়া স্কুল চৌমোহনা ও রেলস্টেশন চৌমোহনায় পুলিশের সঙ্গে অবস্থান নিয়ে ছাত্রদের আন্দোলনে বাধা দেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার প্রতিদিনের বাংলাদেশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তায়েফের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা