× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাত জেগে পাহারা দিয়েও লাভ হচ্ছে না

পটিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ২১:৫৯ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ২২:০৯ পিএম

রাত জেগে পাহারা দিয়েও লাভ হচ্ছে না

চট্টগ্রামের পটিয়া পৌরসভার বাহুলী এলাকায় ৪ হাজার মিটার ডিশ ও ওয়াইফাই লাইন কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ব্যবসায়ীরা গভীর রাত জেগে পাহারা দিয়ে নতুন সংযোগ লাগানোর পরও কেটে দেওয়া হচ্ছে সংযোগ। এতে ব্যবসায়ীদের মাঝে চরম হতাশা এবং বারবার সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় গ্রাহকদের মাঝে ক্ষোভের সঞ্চার হচ্ছে। সর্বশেষ গত সোমবার রাতে বাহুলী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পটিয়া পৌরসভার ডিশ ও ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠান সিএমসিএল সংযোগের ডিজিটাল সিস্টেম (পিডিএস)-এর মালিক নাজিম উদ্দিন গত মঙ্গলবার পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার ওই ব্যবসায়ীর প্রায় ৪০০০ মিটার অপটিক্যাল ফাইবার সংযোগ তার এবং এম/নোডসহ বিভিন্ন ইলেক্ট্রিক সরঞ্জাম চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বর্তমানে এসব এলাকায় ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ব্যবসায়ী ও গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছে। এর আগে উপজেলার জিরি ইউনিয়নসহ বেশ কিছু এলাকায়ও তার কাটা ও চুরির ঘটনা ঘটলেও পুলিশ কোনো সুরাহা করতে পারেনি।

বাহুলী এলাকার ওয়াইফাই গ্রাহক সোহেল জানান, এসব সামাজিক অপরাধ প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। ডিশ ও ওয়াইফাই ব্যবসা প্রতিষ্ঠান ডিজিটাল সিস্টেম (পিডিএস)-এর মালিক নাজিম উদ্দিন জানান, ‘একাধিকবার তার কাটায় ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গ্রাহকসেবায়ও বিড়ম্বনার শিকার হচ্ছি।’

পটিয়া থানার উপপরিদর্শক মো. আসাদ বলেন, ‘প্রাথমিক তদন্তে বিভিন্ন এলাকায় ডিশ ও ওয়াইফাইয়ের সংযোগ তার কাটার প্রমাণ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের ধরার চেষ্টা চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা