× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হারিছ চৌধুরীর মৃত্যু নিয়ে রহস্য, তোলা হচ্ছে দেহাবশেষ

সাভার প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ১৩:৫১ পিএম

তোলা হচ্ছে  হারিছ চৌধুরীর মরদেহ। প্রবা ফটো

তোলা হচ্ছে হারিছ চৌধুরীর মরদেহ। প্রবা ফটো

এক সময়ের প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর মৃত্যু নিয়ে রহস্যের ঝট খুলতে ডিএনএ পরীক্ষার জন্য কবর থেকে তোলা হচ্ছে।

বুধবার (১৬ অক্টোবর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটে এস এম রাসেল ইসলাম নূর উপস্থিতিতে তার মরদেহ কবর থেকে তোলা হচ্ছে। 

ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের বিচার শাখা থেকে দেওয়া নির্দেশে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুরের জালালাবাদ এলাকায় অবস্থিত জামিয়া খাতামুন্নাবিয়্যীন মাদরাসার কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু হয়। এ সময় পর্যবেক্ষণ করছেন  নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। 

এর আগে গত ৫ সেপ্টেম্বর বিএনপি নেতা হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীর রিট আবেদনের শুনানি শেষে তার মরদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেন হাইকোর্ট। 

বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া হারিছ চৌধুরীর দেহাবশেষ কবর থেকে উত্তোলন করে তার পরিচয় প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষা করানো, পরিচয়ের ইতিবাচক ফলাফল, মৃত্যুর সনদ পাওয়া, ইন্টারপোলের রেড নোটিশ থেকে তার নাম মুছে ফেলা এবং তাকে নিজ জেলায় মুক্তিযোদ্ধা হিসেবে যথাযথ সম্মানের সঙ্গে দাফন করার আবেদন করেন তার মেয়ে তানজিন চৌধুরী।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ সেপ্টেম্বরের আছরের নামাজের পর ‘মাহমুদুর রহমান’ নামে একজনকে লাখ টাকা অনুদানের মাধ্যমে জামিয়া খাতামুন্নাবিয়্যীন মাদরাসার কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী দাবি করেন যে এটি তার বাবা হারিছ চৌধুরীর মরদেহ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা