× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় ৫ আগস্ট নিখোঁজ কিশোর ৭০ দিন পর জীবিত উদ্ধার

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ১৩:২০ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ১৩:৪৫ পিএম

উদ্ধার কিশোর জিহাদ। প্রবা ফটো

উদ্ধার কিশোর জিহাদ। প্রবা ফটো

৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়া থেকে নিখোঁজ হয় কিশোর জিহাদ। পরিবারের পক্ষ থেকে এক প্রকার ভেবেই নেওয়া হয়, আন্দোলনের সময় কোনোভাবে হয়তো মৃত্যু হয়েছে তার। তবে পুলিশের প্রচেষ্টায় দুই মাস পর নিখোঁজ জিহাদের সন্ধান পেয়ে উচ্ছ্বসিত তার পরিবার।

বুধবার (১৬ আগস্ট) সকালে প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলক কুমার দে।

এর আগে ১৮ আগস্ট আশুলিয়ার জিরাবো এলাকার বাসিন্দা বেলাল হোসেন তার ছেলে জিহাদ নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে বলা হয়েছিল, ৫ আগস্ট রাত ৯টার দিকে জিরাবোর বাসা থেকে জিহাদ ও তার বোন ফাতেমা নিখোঁজ হয়। পরে পাশের এক বাসায় শিশুকন্যাকে খুঁজে পেলেও জিহাদকে খুঁজে পাওয়া যায়নি।

আশুলিয়া থানা পুলিশ জানায়, ৫ আগস্ট মা-বাবার ওপর রাগ করে বাসা থেকে বেরিয়ে যায় জিহাদ। সে পরিবারের সঙ্গে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবোয় ভাড়া বাসায় থাকত। নিখোঁজের রাতে সে আশুলিয়ার বিভিন্ন সড়কে অবস্থান করে। পরদিন গাজীপুরের টঙ্গী রেলস্টেশনের ভাই ভাই হোটেলে এক ব্যক্তির সহযোগিতায় কাজ শুরু করে। নিখোঁজের পরদিন তার সঙ্গে থাকা মুঠোফোন চুরি হয়ে যায়। মুঠোফোনের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে।

জিহাদের বাবা বেলাল হোসেন বলেন, ‘৫ আগস্ট রাতে জিহাদ বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। হাসপাতাল, থানা, মর্গে খুঁজেছি। অনেক জায়গায় মাইকিং করেছি, বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েও তার কোনো সন্ধান পাইনি। কোনো সন্ধান না পেয়ে ভেবেছিলাম জিহাদ আর কোনো দিনও ফিরবে না, ও হয়তো মারা গেছে। তবে শেষ ইচ্ছা ছিল, কোনোভাবে যাতে ছেলের লাশটা অন্তত পাই।’

তিনি আরও বলেন, ‘এসআই অলক কুমার দায়িত্ব নেওয়ার পর জিহাদকে ২৪ ঘণ্টার মধ্যে টঙ্গী থেকে উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেন। আমরা তখনও বিশ্বাস করতে পারছিলাম না যে জিহাদকে জীবিত ফিরে পেয়েছি।’

এসআই অলক কুমার দে বলেন, ‘৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ও সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে নিখোঁজ জিহাদের বাবা-মা তাদের সন্তানকে জীবিত অবস্থায় ফিরে পাওয়া নিয়ে শঙ্কিত ছিলেন। থানায় জিডি করার পর একাধিক কর্মকর্তা জিহাদকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করেছেন। সর্বশেষ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাকে দায়িত্ব দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় টঙ্গীর একটি হোটেলে কাজ করা অবস্থায় জিহাদকে উদ্ধার করা সম্ভব হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা