× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে অনুপ্রবেশকালে লালমনিরহাটে রোহিঙ্গা যুবক আটক

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ০০:৩৩ এএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ১০:৫৪ এএম

আটক রোহিঙ্গা যুবক জামাল হোসেন। ছবি : সংগৃহীত

আটক রোহিঙ্গা যুবক জামাল হোসেন। ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনু্প্রবেশকালে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন।

আটক রোহিঙ্গা যুবককের নাম জামাল হোসেন।

তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক আই-৯-এ বসবাস করেন। জামাল মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার শীলখালী গ্রামের শামসুল আলমের ছেলে।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার সন্ধ্যায় জামাল হোসেন গুচ্ছগ্রাম এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ০৭/১৩-এস হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে ধাওয়া করে। এ সময় সীমান্তে থাকা স্থানীয় লোকজন বাংলাদেশের ভেতর থেকে তাকে আটক করে দহগ্রাম বিওপিতে সোপর্দ করেন। পরে বিজিবি তাকে পাটগ্রাম থানায় হস্তান্তর করে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ চৌধুরী বলেন, ‘রোহিঙ্গা নাগরিককে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা