× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরসরাইয়ে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ১৫:২৫ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ১৬:৫১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা এলাকায় ট্রাকচাপায় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ওই অটোরিকশাচালকসহ আরও তিনজন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বড়তাকিয়া খৈয়াছড়া ঝর্ণা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নুরজাহান বেগম (৪৫), কাজল রেখা (২২) ও ৬ মাস বয়সি শিশু আনাস। তাদের মধ্যে নুরজাহান বেগম ও কাজল রেখা সম্পর্কে মা-মেয়ে।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে উল্টোপথে ঢাকামুখী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে অটোরিকশায় ৬ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা গেছে। তাদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা