শিক্ষক আরিফ হত্যা
পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ২১:২০ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ২১:৫০ পিএম
জাহাঙ্গীর আলম। প্রবা ফটো
কক্সবাজারের পেকুয়ায় শিক্ষক মো. আরিফ হত্যার ঘটনায় আটক উপজেলা যুবলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচাররক এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করে চকরিয়া আদালতের পিপি মো. শহিদুল্লাহ জনান, শিক্ষক আরিফ হত্যার ঘটনায় জাহাঙ্গীর আলমের সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শনিবার মধ্যরাতে চট্টগ্রাম
মহানগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার
করে র্যাব। সেখানে এক বন্ধুর বাসায় আত্মগোপনে ছিলেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর আরিফকে অপহরণ করা হয়। অপহরণের ১৪ দিন পর গত ১১ অক্টোবর বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। বসতভিটাসহ জমিসংক্রান্ত বিরোধের জেরে আরিফকে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ দাবি করে। ঘটনার পর থেকে স্বজনরা দাবি করে আসছিল জাহাঙ্গীর আলম ও তার ভাই উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আজমগীর মিলেই তাকে অপহরণ করেছিল। নিহত মো. আরিফ পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।