সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১৫:৩৩ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ১৮:৫৯ পিএম
নিহত আব্দুল হাই। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আব্দুল হাই নামে এক চালককে হত্যা করে ব্যাটারিচালিত মিশুক ছিনতাই করা হয়েছে। ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে আটক ও ছিনতাই হওয়া মিশুক উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মধুপুর কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল হাই উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া চান্দপাড়ার আফসার আলীর ছেলে।
গ্রেপ্তাররা হলেন-উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও পূর্বদেলুয়া মধ্যপাড়ার মৃত ধীরেন্দ্র মিস্ত্রির ছেলে মংলা মিস্ত্রি।
নিহতের স্ত্রী সাজেদা খাতুন বলেন, ‘গতকাল বিকালে আব্দুল হাই কাজে বের হয়েছিল। রাত ১০টার দিকে জানতে পারেন মধুপুর কবরস্থানের পাশে একটি ডোবায় তার স্বামীর মৃতদেহ পড়ে আছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করেন।’
ওসি রাকিবুল হাসান বলেন, ‘আব্দুল হাই বাচ্চুকে গলায় গামছা পেঁচিয়ে ও দুই হাত রশি দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করার পর মৃতদেহ ডোবার ভেতর ফেলে রাখা হয়েছিল। রাতেই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এরপর রাতেই অভিযান চালিয়ে উপজেলার পুর্বদেলুয়া এলাকা থেকে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত মিশুক উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাজেদা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে রাতেই মামলা করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে শহীদ এম, মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।