× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকাতের ছুরিকাঘাতে হেলপার নিহত, চালক আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪ ২০:১৩ পিএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪ ২০:৫৪ পিএম

ডাকাতের ছুরিকাঘাতে হেলপার নিহত, চালক আহত

গাজীপুরের কাপাসিয়ায় মুরগি কিনতে যাওয়া একটি পিকআপে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে পিকআপের হেলপার (চালকের সহকারী) জাকিরুল ইসলাম (২০) নিহত এবং চালক হৃদয় (২৭) আহত হন। শনিবার (১২ অক্টোবর) রাত ২টার দিকে কাপাসিয়া-মনোহরদী সড়কের কাপাসিয়া উপজেলার সালদৈ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাকিরুল ইসলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মমরেজপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। আর আহত চালক হৃদয় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মাধখোলা গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে।

কাপাসিয়া থানার এসআই আবদুল মমিন বলেন, গাজীপুর থেকে পিকআপ নিয়ে কাপাসিয়ার সালদৈ এলাকায় মুরগি কিনতে আসেন হৃদয় ও তার সহকারী জাকিরুল ইসলাম। রাত ২টার দিকে কাপাসিয়া-মনোহরদী সড়কের কাপাসিয়া উপজেলার সালদৈ এলাকায় পৌঁছলে সড়কের পাশে ওত  পেতে থাকা ১০ থেকে ১২ জনের একদল ডাকাত তাদের পিকআপ ঘেরাও করে। তারা চালক হৃদয়কে গাড়ি থেকে নামিয়ে তার কাছে থাকা মুরগি কেনা টাকা দিতে বলে। এতে অস্বীকৃতি জানালে পিকআপের ভেতরে থাকা জাকিরুল ইসলামের কাছে টাকা চায়। তিনিও অস্বীকৃতি জানালে ডাকাত দল তার গলায় ধারালো ছুরি বসিয়ে দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপায়। পরে তার কাছে থাকা মুরগি কেনার নগদ ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায়।


কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হৃদয় জানান, ডাকাত দল চলে যাওয়ার পর পিকআপে উঠে জাকিরুলকে ধাক্কা দিলে তাকে মৃত দেখতে পাই। পরে তাকেসহ পিকআপ নিয়ে কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় এসে স্থানীয়দের জানালে তারা কাপাসিয়া থানায় খবর দেন। আর চিকিৎসার জন্য আমাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন বলেন, জাকিরুলের লাশ উদ্ধার করা হয়েছে। তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা