× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্রিশালে ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহ (শহর) প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ০০:১০ এএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ১১:০১ এএম

ত্রিশালে ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহের ত্রিশালে জামালপুরের দেওয়ানগঞ্জগামী ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ত্রিশালের ফাতেমানগর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ফাতেমানগর স্টেশনের স্টেশনমাস্টার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ত্রিশালের ফাতেমানগর স্টেশন এলাকায় এলে একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অন্য একটি ট্রেনকে ক্রসিং দেয়। এরপর ছেড়ে যাওয়ার সময় ট্রেনটির পেছনের দিকের একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মের সঙ্গে লেগে যায়।

স্টেশনমাস্টার জানান, পরে তিনটি বগি রেখে ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। ফাতেমানগর স্টেশনের একটি লাইনে ওই তিনটি বগি থাকলেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রাত ১১টার দিকে রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা