× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরব আমিরাতে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রবাসীর মৃত্যু, কুমিল্লায় দাফন

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ১৮:০৪ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৪ ১৮:০৫ পিএম

কামাল হোসেন। ফাইল ফটো

কামাল হোসেন। ফাইল ফটো

সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রবাসী কামাল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১অক্টেবর) কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের মেসতলায় পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমাতুল্লাহ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপুর উপস্থিতিতে মরদেহ দাফন করা হয়।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর আরব আমিরাত শারজায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামাল হোসেন।

কামাল হোসেনের বাবা নজির আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে মরদেহ নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে রওনা কুমিল্লায় পৌঁছায়। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পারিবারিক কবরস্থানে কামাল হোসেনের দাফন করা হয়।

স্থানীয় মুন্সিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, কামাল হোসেনের ২ মেয়ে এবং এক স্ত্রী রয়েছে। ৭ বছর আগে কামাল হোসেন আরব আমিরাতে যান। গত ৩০ সেপ্টেম্বর ভাইরাস রোগ মাঙ্কিপক্সে আক্রান্ত হয় ওই দেশেই মারা যান কামাল হোসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু বলেন, এম পক্স একটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ। জানামতে, এখন পর্যন্ত বাংলাদেশে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমাতুল্লাহ জানান, সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কি পক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামাল হোসেনের মরদেহ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা