× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের ঘটনায় আটক ২, মামলার প্রস্তুতি চলছে

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ১২:২৫ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৪ ১২:৪৯ পিএম

চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরে একটি পূজামণ্ডপের মঞ্চে গান পরিবেশন করেন। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরে একটি পূজামণ্ডপের মঞ্চে গান পরিবেশন করেন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া দুইজন চট্টগ্রাম কালচারাল একাডেমির শিল্পী।

তারা হলেন শহীদুল করিম ও নুরুল করিম। বৃহস্পতিবার সন্ধ্যায় পূজামণ্ডপে যে ছয় জন গান গেয়েছিলেন তাদের মধ্যে এই দুইজনও ছিলেন।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) রইছ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জেএম সেন হলের পূজামণ্ডপে পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় জন শিল্পী গান গেয়েছিলন। সেই গানের কিছু কথা উপস্থিত মানুষদের ধর্মানুভুতিতে আঘাত করেছে। ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটক করা হবে।’

রইছ উদ্দিন বলেন, ‘এই বিষয়ে একটি মামলার প্রক্রিয়া চলছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কে আমন্ত্রণ জানিয়েছিল, তার পেছনে কোনো উদ্দেশ্যে ছিল কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি।'  

আটকদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটিও তদন্তে আসবে।’

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জেএম সেন হলের দুর্গাপূজার মণ্ডপে অনুষ্ঠানের মঞ্চে ইসলামি গান পরিবেশন করেন ওই সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম রাতেই ওই পূজামণ্ডপে গিয়ে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩ মিনিটের ভিডিওটিতে দেখা যায়, ছয়জন তরুণ মঞ্চে গান পরিবেশন করছেন। এ সময় তারা একটি ইসলামি গান পরিবেশন করেন। আশপাশে উপস্থিত কয়েকজনকে সেটি মোবাইল ফোনে ধারণ করতে দেখা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা