× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিরোজপুরে প্রাইভেট কার খালে পড়ে শিশুসহ নিহত ৮

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ০৯:০২ এএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৪ ১০:৫৬ এএম

দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার। ছবি  : সংগৃহীত

দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার। ছবি : সংগৃহীত

পিরোজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে শিশুসহ আটজন নিহত হয়েছে। এর মধ্যে একই পরিবারের চারজন রয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার কদমতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এক পরিবারের সদস্যরা হলেন শেরপুরের দিঘিপাড়া রঘুনাথপুরের নিজামুদ্দিনের ছেলে মোতাহার, তার স্ত্রী সাবিনা, মেয়ে মুক্তা ও ছেলে শোয়াইব। নিহত অন্য পরিবারের সদস্যরা হলেন নাজিরপুরের হোগলাবুনিয়ার মৃত আসাদ মৃধার ছেলে শাওন, তার স্ত্রী আমেনা, ছেলে শাহাদাৎ ও আবদুল্লাহ।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ২টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিস দুর্ঘটনার খবর পায়। এরপর পিরোজপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

গাড়িতে থাকা সবাই মারা গেছেন বলে ধারণা ফায়ার সার্ভিসের। মরদেহ বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে রাখা আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা