× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেল লাইনে ঘুমিয়ে ছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪ ১৮:৩৯ পিএম

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪ ১৮:৫০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, ওই যুবক ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে রেল লাইনের ওপর ঘুমিয়ে পড়েন। পরে ট্রেন আসলে ওই যুবকের ঘুম না ভাঙায় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার আশারামপুর গেইট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ শহিদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম রাহাত আলী। তিনি দিনাজপুরের চিরির বন্দর উপজেলার নওকৌড় এলাকার আইজার রহমানের ছেলে। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ ঠিকাদারি প্রতিষ্ঠানে বিদ্যুতের খুঁটি সংস্থাপনে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ শহিদুল হক জানান, আশারামপুর গেইট বাজার এলাকায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ ঠিকাদারি প্রতিষ্ঠানে বিদ্যুতের খুটি সংস্থাপনে শ্রমিকের কাজ করছিল রাহাত। কাজের এক পর্যায়ে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে তিনি রেল লাইনের ওপর ঘুমিয়ে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি গেইট বাজার এলাকায় পৌঁছালে নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা