× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাহাড়ে সহিংসতায় কেউ ছাড় পাবে না : পার্বত্য উপদেষ্টা

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪ ১৭:৫৩ পিএম

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪ ১৯:১৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পাহাড়ি-বাঙালি যেই হোক, পাহাড়ে সহিংসতার ঘটনার জন্য যে বা যারা দোষী তাদের কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, প্রতিটি ঘটনার মামলা এবং সঠিক বিচার নিশ্চিতসহ কেউ যাতে কোনো হয়রানি না হয়, সেদিকেও লক্ষ রাখা হবে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে সাম্প্রতিক সময়ে রাঙামাটি শহরে সহিংসতায় আঞ্চলিক পরিষদ, বনরুপা মসজিদ, মৈত্রী বিহারসহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এ ছাড়া সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিস্তারিত তালিকা প্রণয়ন করে সরকারের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন তিনি।

সহিংসতার ঘটনার বিভিন্ন ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন উপদেষ্টা।

পার্বত্য উপদেষ্টা বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে ও আইনশৃঙ্খলা ব্যবস্থা উন্নতি করতে প্রশাসন কাজ করছে। ইতোমধ্যে পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়ে এসেছে, দ্রুতই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা