× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধরে নিয়ে যাওয়া ৫ বাংলাদেশি জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪ ১৪:৩০ পিএম

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪ ১৪:৪১ পিএম

টেকনাফের জালিয়াপাড়াস্থ জেটি ঘাট দিয়ে ধরে নিয়ে যাওয়া ৫ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়। প্রবা ফটো

টেকনাফের জালিয়াপাড়াস্থ জেটি ঘাট দিয়ে ধরে নিয়ে যাওয়া ৫ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়। প্রবা ফটো

কক্সবাজারের টেকনাফের নাফ নদের শাহপরীর দ্বীপ মোহনা থেকে ধরে নিয়ে যাওয়া, ৫ বাংলাদেশি জেলেকে বিজিবির মাধ্যমে ফেরত পাঠিয়েছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা।

বুধবার (৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টেকনাফের জালিয়াপাড়াস্থ জেটি ঘাট দিয়ে তাদের দেশে ফেরত আনা হয়।

প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন-শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম, আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া ও মো. সাইফুল মিয়া, রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন, চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ।

ইউপি সদস্য আবদুস সালাম বলেন, ‘সোমবার ধরে নিয়ে গেলেও বিষয়টি জানাজানি হয়েছে মঙ্গলবার দুপুরে। জেলেদের পরিবারেরর সদস্যরা জানিয়েছে একটি নৌকা যোগে নাফ নদে মাছ ধরতে নামলে এদের অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা মিয়ানমারের দিকে নিয়ে গেছে। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে।’

বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানিয়েছেন, ‘বিষয়টি জানার পর মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা হয়। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই এদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হয়েছিল। আরাকান আর্মির সঙ্গে আলোচনার পর বুধবার সকালে বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদের শূন্যরেখায় যায়। আলোচনার পর ৫ জেলেকে ফেরত দিয়েছেন আরাকান আর্মি। এদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা